ককরোচদের বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৬:২৮:৩০
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে একাধিক রাজনৈতিক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার (১০ অক্টোবর) বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় কেজরিওয়ালকে আটক করা হয়। একই ঘটনায় আপ নেতা সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ ও দুর্গেশ পাঠকসহ দলটির আরও কয়েকজন নেতাকে হেফাজতে নেয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, জন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে কনট প্লেস এলাকা থেকে প্রায় ২০০ বিক্ষোভকারীকেও আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তবে এ সিদ্ধান্তের পর পুলিশের পদক্ষেপ নিয়ে আপত্তি জানান বিক্ষোভকারীরা।

আটকের আগে দীপক নামের এক ব্যক্তি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়েও এমন পরিস্থিতি দেখেননি বলে দাবি করেন তিনি। বর্তমান পরিস্থিতিকে ‘একনায়কতন্ত্র’ বলেও সমালোচনা করেন।

এদিকে একই বিক্ষোভ ঘিরে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর সংসদ সদস্য জন ব্রিটাসকেও আটক করেছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টিভি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অভিজিৎ ও ধ্রুব রাঠিসহ আটক সাড়ে ১২ শতাধিক, মোতায়েন ২৭ হাজার সেনা সদ্য. জীবদ্দশায় বিষ, মৃত্যুর পর হাদিকে পুঁজি করে রাজনীতি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ হিরা সদ্য. সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের রহস্যময় প্রশ্ন, ‘মতলব কি’ সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অভিজিৎ ও ধ্রুব রাঠিসহ আটক সাড়ে ১২ শতাধিক, মোতায়েন ২৭ হাজার সেনা সদ্য. জীবদ্দশায় বিষ, মৃত্যুর পর হাদিকে পুঁজি করে রাজনীতি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ হিরা সদ্য. সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের রহস্যময় প্রশ্ন, ‘মতলব কি’