ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১০:২৩:৫২
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে সামরিক অভিযান ও সংশ্লিষ্ট ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে হতাহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ২১ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬৫ জন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) তথ্য বলছে, গত ৯ অক্টোবর পর্যন্ত হতাহতের এই হিসাব নথিভুক্ত হয়েছে। এর আগের পরিসংখ্যানের তুলনায় নিহতের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।

তবে এই পরিসংখ্যানে কেবল সরাসরি যুদ্ধের সময় প্রাণ হারানো সেনাসদস্যদের তথ্যই অন্তর্ভুক্ত নয়। ইরানবিরোধী সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঘটনায় নিহত ব্যক্তিরাও হিসাবের আওতায় রয়েছেন।

এদিকে, সংঘাতের কারণে মার্কিন সামরিক বাহিনীর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ জুলাইয়ের পরের কিছু হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় প্রকাশিত হিসাবের বাইরে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। এ কারণে সংঘাতসংশ্লিষ্ট মোট নিহত ও আহতের সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে প্রকাশিত পেন্টাগনের পরিসংখ্যানে ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ১৮ জন মার্কিন সেনার মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। সে সময় আহতের সংখ্যা ছিল ৮২০ জন। অর্থাৎ, সর্বশেষ হিসাব অনুযায়ী, আগের পরিসংখ্যানের তুলনায় নিহত ও আহত উভয় শ্রেণিতেই সংখ্যা বেড়েছে।

সূত্র: শাফাক নিউজ

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের