আজারবাইজানের স্কুলে হিজাব নিষিদ্ধ, প্রতিবাদে শিক্ষার্থীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৩:৫৬:২৭
ছবি: সংগৃহীত

আজারবাইজানের সরকারি স্কুলগুলোতে হিজাব পরার ওপর বিধিনিষেধের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হিজাব পরা ছাত্রীদের আবারও স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে তারা। একই নিয়মের প্রতিবাদে কারাগারে অনশন শুরু করেছেন দেশটির সাংবাদিক পোলাদ আসলানভ।

দেশটির মন্ত্রিসভা গত ২১ সেপ্টেম্বর স্কুলের পোশাকবিধিতে পরিবর্তন আনে। নতুন নিয়মে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের পোশাকের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর পর থেকেই সিদ্ধান্তটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকুর শিক্ষা বিভাগ জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে নতুন পোশাকবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।

মেইদান টিভির প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাকুর ৬৯ নম্বর স্কুল এবং মাসাল্লি জেলার মোল্লাওবা গ্রামের বি শিরিয়েভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছে না। হিজাব পরা ছাত্রীদের স্কুলে প্রবেশের অনুমতি দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন পোশাকবিধির কারণে হিজাব পরা মেয়েদের শিক্ষার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। যদিও আজারবাইজানের সংবিধানে সবার জন্য বিনা মূল্যে ও বাধ্যতামূলক সাধারণ মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার নিয়ে সেখানে স্পষ্ট কোনো বিধান নেই।

এদিকে স্কুলে হিজাব পরা ছাত্রীদের প্রবেশে বাধা এবং শিক্ষকদের পোশাকের ওপর বিধিনিষেধের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনশন করছেন কারাবন্দি সাংবাদিক পোলাদ আসলানভ। তিনি সংবাদমাধ্যম জেবারমানের প্রধান।

আসলানভের স্ত্রী গুলমিরা আসলানভা ফেসবুকে দেওয়া এক পোস্টে তাঁর অনশনের বিষয়টি জানান। নতুন নিয়মের কারণে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার বিষয়টি সামনে আনতেই তিনি এই কর্মসূচি নিয়েছেন বলে জানিয়েছেন। নিজের সন্তানের শিক্ষার অধিকারও বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন পোলাদ আসলানভ। প্রথমে তাঁকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে সাজা কমিয়ে ১৩ বছর করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে আসলানভ দাবি করে আসছেন, সাংবাদিকতার কারণেই তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

অন্যদিকে, বাকুর রিচার্ড জর্জে এলাকায় হিজাব পরার কারণে এক নারী শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে মেইদান টিভি।

সূত্র: ওসি মিডিয়া

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ