আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ডোনাল্ড ট্রাম্প

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ২২:১০:৩০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ রাখার প্রস্তাব দিয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ প্রস্তাব দেন তিনি। ট্রাম্প বলেন, দায়িত্ব ছাড়ার আগেই যুক্তরাষ্ট্রের নামে একটি মহাসাগর ও একটি বড় নদীর নামকরণ করা উচিত।

তিনি বলেন, ‘আমাদের উপসাগর আছে। আমাদের একটি সুন্দর হ্রদ আছে। এখন একজন বলেছেন, আমাদের একটি নদীও দরকার। আমাদের একটি মহাসাগরও দরকার।’

আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম বদলে দেওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, নতুন নামটি তাঁর সম্মানেও রাখা হতে পারে। এ সময় তিনি রসিকতার ছলে ‘ট্রাম্প মহাসাগর’ কিংবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ নামের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্যে সমাবেশে উপস্থিত কয়েকজন হাসেন এবং হাততালি দেন।

এর আগে গত বছর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন ট্রাম্প। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। নতুন নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গেও বিরোধে জড়ান তিনি।

গত আগস্টে নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মধ্যবর্তী অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখার উদ্যোগ নেন ট্রাম্প। বাণিজ্য ও শুল্ক নিয়ে কানাডার নেতাদের সঙ্গে বিরোধের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়।

নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে জলভাগসহ বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অনলাইন মানচিত্র সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত ট্রাম্পের দেওয়া নতুন নাম গ্রহণ করেছে।

শনিবারের সমাবেশে ট্রাম্প অবশ্য হাডসন নদীর নাম পরিবর্তন না করার কথা জানান। নদীটি তাঁর নিজ অঙ্গরাজ্য নিউইয়র্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অভিযাত্রী হেনরি হাডসনের নামানুসারে নদীটির নামকরণ করা হয়। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনেক আগে লোকটা ওই জিনিসটা স্থাপনের কাজ ভালোভাবেই করেছিল।’

মিসিসিপি নদীর নামও পরিবর্তন করবেন না বলে জানান ট্রাম্প। নদীটি টেনেসি অঙ্গরাজ্যের পশ্চিম সীমানা নির্ধারণে ভূমিকা রেখেছে। ওই অঙ্গরাজ্যে নির্বাচনে বড় ব্যবধানে জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মিসিসিপিকে ভালোবাসি। আমরা ওই অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে জিতেছি।’

এর আগে গত মাসে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দেন ট্রাম্প। তবে এ পরিবর্তনের জন্য অঙ্গরাজ্য সরকার ও কংগ্রেসের উদ্যোগ প্রয়োজন হতে পারে। গত সপ্তাহে তিনি বলেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত নির্ভর করবে নিউ মেক্সিকোর বাসিন্দাদের ওপর।

অঙ্গরাজ্যটির এক রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে প্রকাশ করা ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে চাপ সৃষ্টি করব না। তবে অনেকেই এটি বেশ পছন্দ করছেন।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭