১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ২৩:০৯:৫৭
ছবি: সংগৃহীত

একের পর এক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত থাকবে।

সোমবার সৌদি গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিমানবন্দরটিতে হুতিদের একাধিক হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ।

এদিকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর পর আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. শিবির নেতাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে বাবাকে দিতে হয় ৭০ লাখ টাকা, ওসির বিচার চান ভুক্তভোগী সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. শিক্ষার্থীর কেনা আইফোনসহ ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে! সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিখোঁজ জাবি শিক্ষার্থীকে একাডেমিক নিপীড়নের অভিযোগ, ৮ দাবিতে বিভাগে তালা সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. শিবির নেতাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে বাবাকে দিতে হয় ৭০ লাখ টাকা, ওসির বিচার চান ভুক্তভোগী সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. শিক্ষার্থীর কেনা আইফোনসহ ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে! সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিখোঁজ জাবি শিক্ষার্থীকে একাডেমিক নিপীড়নের অভিযোগ, ৮ দাবিতে বিভাগে তালা