নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ২০:৩৫:০২
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়ে নিজ রাজ্য তামিলনাড়ুতে দলীয় কার্যক্রমে বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল মুরুগান। তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পাশাপাশি রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক অবস্থান আরও মজবুত করতে চান মুরুগান। এ লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের পরিবর্তে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে অনুরোধ জানিয়েছেন এই বিজেপি নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা তুলে ধরেন মুরুগান। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। তবে এখন তিনি দলীয় কর্মীদের পাশে থেকে রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে চান।

মুরুগান আরও বলেন, দেশের স্বার্থকে সবার আগে, দলের স্বার্থকে এরপর এবং ব্যক্তিগত স্বার্থকে সবার শেষে রাখার নীতিতে তিনি বিশ্বাস করেন। এই অবস্থান থেকেই তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলার মধ্যেই মুরুগানের পদত্যাগের ঘোষণা সামনে এল। সম্প্রতি কয়েকজন মন্ত্রী ও রাজ্যসভার সদস্যকে পুনরায় মনোনয়ন না দেওয়াকে কেন্দ্র করে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

তামিলনাড়ুতে বিজেপির রাজনৈতিক অবস্থান জোরদার করার লক্ষ্যে মুরুগানের এই সিদ্ধান্ত রাজ্যটিতে দলটির আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় দুই এমপির স্বজনদের সার ডিলারশিপ, নিয়োগে অনিয়মের অভিযোগ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী বাছাই সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য. অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় পড়েছে সেলাই সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় দুই এমপির স্বজনদের সার ডিলারশিপ, নিয়োগে অনিয়মের অভিযোগ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী বাছাই সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য. অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় পড়েছে সেলাই