মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ১৩:৩৫:০০
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং দণ্ড কার্যকরের বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তদন্তের পর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়। বিচার শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অপরাধের গুরুত্ব এবং মসজিদের মতো পবিত্র স্থানে সংঘটিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র: সৌদি সংবাদমাধ্যম আজেল

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩