সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ০০:৫৩:৫৮
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬৪ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

তুর্কি আল-মালিকি বলেন, গত জুলাই থেকে সৌদি আরবকে লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীটির তৎপরতা বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় অক্টোবরের শুরু থেকে দেশটিতে হুতিদের হামলা আরও জোরালো হয়েছে।

তিনি জানান, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ২০টি হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে ৭ থেকে ১১ অক্টোবরের হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছেন ৩৩৩ জন। এ ছাড়া জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

সৌদি সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে দেশটির পাঁচটি বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতিরা। আক্রান্ত বিমানবন্দরগুলোর মধ্যে রিয়াদের প্রধান বিমানবন্দরও রয়েছে। এসব হামলায় প্রাণহানি ও আহত হওয়ার পাশাপাশি অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে দেশটির আকাশপথে স্বাভাবিক বিমান চলাচলও ব্যাহত হয়েছে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩