ইয়েমেনে তীব্র সংঘর্ষ, হতাহত ৩৭৮ হুতি যোদ্ধা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৩:৪২
ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং বিমান হামলায় ৩৭৮ হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছে সরকারপন্থী সামরিক বাহিনী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত হয়েছেন ১৬৮ জন এবং আহত হয়েছেন আরও ২১০ জন। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত তাইজ সামরিক কমান্ডের এক বিবৃতিতে হতাহতের এ পরিসংখ্যান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হুতিদের অবস্থান ও তাদের সমাবেশস্থল লক্ষ্য করে নয়টি বিমান হামলা চালানো হয়েছে। তাইজ গভর্নরেটের আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং শহরটির আশপাশের বিভিন্ন এলাকায় এসব হামলা পরিচালনা করা হয়। স্থলযুদ্ধ ও বিমান হামলার সম্মিলিত প্রভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সরকারপন্থী বাহিনী।

এদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামরিক জোটের ঘোষণার আগে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানায়, সা’দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরব দুটি বিমান হামলা চালিয়েছে। ফলে অঞ্চলটিতে পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী