ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল উড়োজাহাজ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১১:২২:৪৭
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ। হামলায় কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিমানবন্দরটির রানওয়ের কাছাকাছি দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ হামলার জন্য ইরান-সমর্থিত হুতিদের দায়ী করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

দেশটির তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হামলার সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ক্ষেপণাস্ত্রটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে আঘাত হানে। তবে এতে উড়োজাহাজের যাত্রী ও ক্রুদের কেউ আহত হননি।

আল-এরিয়ানি এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও প্রচলিত রীতিনীতির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বড় ধরনের প্রাণহানি এড়ানোয় স্বস্তি প্রকাশ করেন তিনি।

এদিকে, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের একটি সামরিক সূত্রের বিবৃতিতে এডেন প্রদেশের বদর সামরিক শিবিরে হামলার কথা স্বীকার করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলোর বিষয়ে হুতিদের পক্ষ থেকে সরাসরি কোনো স্বীকারোক্তির তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী