ইয়েমেনি বাহিনীর আত্মসমর্পণ করা ১৫৯ সদস্যকে মুক্তি দিল হুথিরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:১৫:৩২
ছবি: সংগৃহীত

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) সহায়তায় মুক্তি পাওয়া এসব সেনাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবিও করেছে হুথিরা। তবে এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) হুথি কর্মকর্তাদের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তি পাওয়া সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্য। গত মাসে লোহিত সাগর উপকূলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার সময় এসব সেনা কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করেছিলেন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুথি কর্মকর্তা আব্দুলকাদের আল-মুরদাতা জানান, সাধারণ ক্ষমার আওতায় সেনাদের মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩২৩ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হুথিরা।

অন্যদিকে, বন্দিদের মুক্তির প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস। সংস্থাটির সহায়তায় মুক্তি পাওয়া সেনাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সামরিক উত্তেজনার নতুন খবর সামনে এসেছে। সৌদি আরবের নাজরান অঞ্চলের আকাশে একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

হুথি পরিচালিত বার্তা সংস্থা সাবায় শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, সীমান্তের কাছে হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর সময় হেলিকপ্টারটিকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের যোদ্ধারাই সেটি ভূপাতিত করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: আলজাজিরা

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ঢাকা–আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া: চিফ হুইপ সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ঢাকা–আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া: চিফ হুইপ