রোমে ‘নো মেলোনি ডে’: শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী

ই
ইতালি প্রতিনিধি
১৮ অক্টোবর, ২০২৬ ২১:৩৬:০৪

বিদ্যালয়ে বিনিয়োগ বৃদ্ধি, জরাজীর্ণ ভবন সংস্কার এবং সরকারের শিক্ষানীতি পরিবর্তনের দাবিতে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। শুক্রবার (১৬ অক্টোবর) ‘নো মেলোনি ডে’ (No Meloni Day) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের বিভিন্ন নীতির পাশাপাশি শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারার গৃহীত পদক্ষেপের বিরোধিতা করেন আন্দোলনকারীরা।

‘স্কুলের জন্য অর্থ, যুদ্ধের জন্য নয়’ এবং ‘অস্ত্র কমাও, অধিকার বাড়াও’—এমন স্লোগানে রোমসহ ইতালির বিভিন্ন শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মিছিল করেন। রোমের মিছিলে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রোমের পিয়াজা দেল’এস্কুইলিনোতে শিক্ষার্থীদের প্রথম জমায়েত শুরু হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কাভুর মেট্রো স্টেশন এলাকায় দ্বিতীয় দফায় শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকেই মূল মিছিল শুরু হয়।

সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মিছিলটি ভিয়া কাভুর এলাকা থেকে অগ্রসর হয়ে রোমের ঐতিহাসিক কেন্দ্রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং কলোসিয়ামের সামনে দিয়ে যায়। মিছিলের শেষ গন্তব্য ছিল ভিয়ালে ত্রাস্তেভেরেতে অবস্থিত ইতালির শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর।

মিছিলে রাজধানীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একাধিক ছাত্রসংগঠনের সদস্য অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাঁরা সরকারি শিক্ষাব্যবস্থার সংকট, বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা এবং শিক্ষা খাতে অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরেন।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সামরিক ব্যয় ও অস্ত্র খাতে বিনিয়োগের পরিবর্তে সরকারি শিক্ষা খাতে বেশি অর্থ বরাদ্দ করা। তাঁদের বক্তব্য, অনেক বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ জরাজীর্ণ, শিক্ষকসংকট রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না।

তাঁরা বিদ্যালয়ের ভবন সংস্কার, শ্রেণিকক্ষের উন্নয়ন, শিক্ষকদের কর্মপরিবেশের উন্নতি এবং শিক্ষার্থীদের জন্য আরও সমতাভিত্তিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারীদের মতে, বিদ্যালয়ের সংকটের জন্য বিদেশি শিক্ষার্থীদের দায়ী না করে অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষকসংকট ও শিক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি দূর করার দিকে গুরুত্ব দেওয়া উচিত।

এ ছাড়া কারিগরি ও পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা ‘৪+২’ শিক্ষা সংস্কারেরও বিরোধিতা করেন শিক্ষার্থীরা। তাঁদের আশঙ্কা, এ ব্যবস্থায় শিক্ষার সঙ্গে কর্মবাজারের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি শিক্ষাগত বিকাশ ও কর্মসংস্থানের মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শিক্ষার্থীদের মিছিল শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় কয়েকটি স্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভিয়া মারমোরাতা এলাকায় মুখ ঢাকা একদল বিক্ষোভকারী রাস্তার ময়লার পাত্র সরিয়ে বাধা সৃষ্টি করেন। পরে তাঁরা পুলিশ সদস্যদের দিকে আতশবাজি ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সামনে পৌঁছানোর পরও উত্তেজনা দেখা দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীদের একাংশ বোতল, ডিম ও অন্যান্য বস্তু নিক্ষেপ করেন। এ সময় অগ্নিনির্বাপক যন্ত্রের উপাদানও ছড়িয়ে দেওয়া হয়।

‘নো মেলোনি ডে’ কর্মসূচি শুধু রোমে সীমাবদ্ধ ছিল না। তুরিন, মিলান, জেনোয়া, ভেনিস, পাদোভা, ত্রেভিসো, ফ্লোরেন্স ও কাগলিয়ারিসহ ইতালির বিভিন্ন শহরে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। শহরভেদে শিক্ষা খাতে অর্থায়ন, জীবনযাত্রার ব্যয়, বিদ্যালয়ের অবকাঠামো এবং সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ ছিল কর্মসূচির মূল বিষয়।

এই আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সরকারি শিক্ষাব্যবস্থার সংকট সমাধান, শিক্ষার সুযোগে সমতা নিশ্চিত করা এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে ইতালির সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী