বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:২৬:২৭
ছবি: সংগৃহীত

রাশিয়ার জ্বালানি খাতে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ আপাতত স্থগিত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দাম কমেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

সোমবার (১৯ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে বহুল ব্যবহৃত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।

এর আগে রাশিয়ার ওপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার খবরে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এর প্রভাবে কয়েক দিনের লেনদেনে দাম ঊর্ধ্বমুখী হয়। গত শুক্রবার বাজার বন্ধের সময় অপরিশোধিত তেলের দাম ১৯ মে-র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

তবে রাশিয়াকে ঘিরে নতুন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের মাধ্যমে রাশিয়াসংশ্লিষ্ট কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ স্থগিত করা হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পাশাপাশি দেশটির তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ছিল। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন সংশ্লিষ্টরা।

নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তে সেই আশঙ্কা কিছুটা প্রশমিত হয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারেও। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আগামী দিনগুলোতে কোন দিকে যাবে, তা নির্ভর করবে সরবরাহ পরিস্থিতি ও ভূরাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন