চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ হাইকোর্টের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ০২:২৭:০১
ছবি: সংগৃহীত

জাতীয় পতাকার মর্যাদা ও বিধিবদ্ধ ব্যবহার নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দপ্তরে জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম যাচাই করে প্রতিবেদন দিতে একটি বিশেষ কমিটি গঠনের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদসচিব ও মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকার বিধিবহির্ভূত কিংবা অবমাননাকর ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রিটের শুনানিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অফিসকক্ষে চেয়ার, সোফা কিংবা অন্যান্য আসবাবের পেছনে জাতীয় পতাকা রাখার বিষয়টি আদালতের নজরে আনা হয়। এ ধরনের ব্যবহার প্রচলিত পতাকা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

আদালত এ বিষয়ে একটি তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে।

কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন দিক পর্যালোচনা করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত দপ্তরে পতাকা ব্যবহারের বৈধতা, এ বিষয়ে সংশ্লিষ্টদের অধিকার এবং পতাকার নির্ধারিত আকার ও অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য যথাযথভাবে মানা হচ্ছে কি না এসব বিষয় প্রতিবেদনে তুলে ধরতে বলা হয়েছে।

এ ছাড়া জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও রুল জারি করেছেন আদালত। সরকারি দপ্তরে পতাকার মর্যাদা ও নির্ধারিত নিয়ম মেনে ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

রিট আবেদনটি করেন আইনজীবী শরীফ সরকার। তার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দপ্তরে আসবাবের পেছনে বা পাশে জাতীয় পতাকা প্রদর্শনের প্রবণতা দেখা যাচ্ছে। অথচ জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও বিধিমালা রয়েছে। আদালতের এই নির্দেশনা সেই বিধিবিধান যথাযথভাবে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ