বিদিশার জামিন আবেদন খারিজ, পাঠানো হলো কারাগারে

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২৩:৪৩:১৮
ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আতিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় আদালতের দেওয়া রায়ের পর থেকেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।

মামলাটি ২০০৮ সালে গুলশান থানায় দায়ের করা হয়। বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার মামলাটি করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাস কারাভোগের আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট কেনার বিষয়ে মোশাররফ হোসেনের সঙ্গে বিদিশার যোগাযোগ হয়। পরে ফ্ল্যাটটি ৮০ লাখ টাকায় বিক্রির বিষয়ে তাদের মধ্যে চুক্তি হয়। এর অংশ হিসেবে ৭৫ লাখ টাকার একটি পে-অর্ডার বিদিশার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে দেওয়া হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ফ্ল্যাট হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হলে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেন মোশাররফ হোসেন। সেই মামলার বিচার শেষে চলতি বছরের মে মাসে আদালত বিদিশাকে দণ্ড দেন।

উল্লেখ্য, বিদিশা সিদ্দিক প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাদের বিয়ে বিচ্ছেদে শেষ হলেও তাদের এক সন্তান রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা