জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে আগাম জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি নাকচ করে দেন।
রিয়াজের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।
আদালতের আদেশের বিষয়টি পরে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।
জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন এই অভিনেতা।
সদ্য সংবাদ/এসএস