তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৩:২৯:৩৩
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালত শুনানি শেষে তাঁর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেন।

আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। এর আগে সকালে সশরীরে আদালতে উপস্থিত হন সাবেক এই মেয়র। মামলার এজাহারে তাঁকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ হত্যা মামলায় মোট ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও কায়সার হাসনাত। এ ছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানের নামও রয়েছে এজাহারে।

আদালতের শুনানি শেষে প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভীকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পরে তিনি আদালত এলাকা ত্যাগ করেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনসংক্রান্ত শুনানি ও আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। এ সময় আসামিপক্ষ থেকে পুনর্জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

সদ্য সংবাদ/এসকে

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে ঢুকে পড়লেন সিজেপির নেতাকর্মীরা সদ্য. নিরাপত্তাজনিত কারণে কারাগারে থেকেই ভার্চ্যুয়ালি বিচার চলবে জিয়াউল আহসানের সদ্য. আইএমএফের পূর্বাভাসে চিন্তিত নয় সরকার: অর্থমন্ত্রী সদ্য. দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে ঢুকে পড়লেন সিজেপির নেতাকর্মীরা সদ্য. নিরাপত্তাজনিত কারণে কারাগারে থেকেই ভার্চ্যুয়ালি বিচার চলবে জিয়াউল আহসানের সদ্য. আইএমএফের পূর্বাভাসে চিন্তিত নয় সরকার: অর্থমন্ত্রী সদ্য. দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম