দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭:৫৪
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির আগে আগামী ১৭ অক্টোবর শনিবার দুই বিভাগের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দাপ্তরিক কাজ চলবে।

সরকারের ছুটির সূচি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

এই ছুটির ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ অক্টোবর শনিবারকে কর্মদিবস হিসেবে রাখা হয়েছে। ফলে ওই দিন সরকারি অফিস-আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টের দুই বিভাগেও দাপ্তরিক কার্যক্রম চলবে।

এ বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পূজার সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সদ্য সংবাদ/এসকে

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে ঢুকে পড়লেন সিজেপির নেতাকর্মীরা সদ্য. নিরাপত্তাজনিত কারণে কারাগারে থেকেই ভার্চ্যুয়ালি বিচার চলবে জিয়াউল আহসানের সদ্য. আইএমএফের পূর্বাভাসে চিন্তিত নয় সরকার: অর্থমন্ত্রী সদ্য. দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে ঢুকে পড়লেন সিজেপির নেতাকর্মীরা সদ্য. নিরাপত্তাজনিত কারণে কারাগারে থেকেই ভার্চ্যুয়ালি বিচার চলবে জিয়াউল আহসানের সদ্য. আইএমএফের পূর্বাভাসে চিন্তিত নয় সরকার: অর্থমন্ত্রী সদ্য. দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম