পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ১২:৪৪:০৮
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।

দুদকের করা এ মামলায় সিয়ামের নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জানান, আসামির বয়স বিবেচনায় নিয়ে আদালত সাজা ঘোষণা করেছেন। রায় ঘোষণার আগে সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা জারির মাধ্যমে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন। এর আগে ১৩ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত।

গত ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের ৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন তার বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়াম ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচনায় আসা সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সিয়ামকে ২০২৫ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩