ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। শনিবার (১৭ অক্টোবর) ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিউলি খানমের পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য সলিসিটরের কাছে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ধারাবাহিকতায় শিউলি খানমের পদত্যাগের ঘটনা সামনে এল।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন পদত্যাগ করেন। তারও আগে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা।
সদ্য সংবাদ/এসকে