ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহায়তা কার্যকর হবে: এলজিআরডি মন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ২১:৫১:৪৬
ছবি: সংগৃহীত

রাজধানীর নিরাপদ পানির চাহিদা পূরণে ডেনমার্কের আর্থিক ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

আলোচনায় রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত বিভিন্ন প্রকল্পে ডেনমার্কের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে পানি শোধন ও সরবরাহের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার ওপর জোর দেওয়া হয়।

মন্ত্রী বলেন, ঢাকার জনসংখ্যা ও নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ পানির প্রয়োজনও দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান প্রয়োজন। এ ক্ষেত্রে ডেনমার্কের অভিজ্ঞতা ও সহযোগিতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।

বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রকল্পটি বাস্তবায়নে দেশটির পক্ষ থেকে মোট প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদের ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সায়েদাবাদ প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়িত হলে রাজধানীতে পানি সরবরাহের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে ঢাকার ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে সরকারের ওপর থাকা চাপ কমবে।

এ ছাড়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ খাতে ডেনমার্কের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়।

দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করে পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি