সাবেক আইজিপি এম. এনামুল হক আর নেই

সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২০:৩৯:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি মারা গেছেন।

তার মৃত্যুর খবর বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়। শোকবার্তায় ড. এনামুল হকের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় বলা হয়, ড. এম. এনামুল হক সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

বর্ণাঢ্য কর্মজীবনে ড. এনামুল হক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। পরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পান। পুলিশ বাহিনীতে দীর্ঘ কর্মজীবনের পর অবসরে যান তিনি।

শিক্ষাজীবনেও ড. এনামুল হকের ছিল উল্লেখযোগ্য অর্জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পিএইচডি অর্জন করেন।

পুলিশ থেকে অবসর নেওয়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন তিনি। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে সাবেক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?