৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি জটিলতা সৃষ্টি করেনি: নুরুল হক নুর

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২২:১৬:০৬
ছবি: সংগৃহীত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি করেনি।

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে রাজপথে অস্থিতিশীল কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান নুরুল হক নুর। তার মতে, জাতীয় পর্যায়ের এই সংকট নিয়ে নীতিগত ও গঠনমূলক আলোচনা প্রয়োজন। রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠলে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। নুরের ভাষায়, দেশের পুনর্গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগাতে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের ইতিহাসে সংকটকালীন সময়ে জাতীয় ঐক্য গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। একইভাবে বর্তমান সময়েও দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণকে রাষ্ট্র গঠনের কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তার প্রত্যাশা, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোয় উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। যদিও পাঁচ বছরের মধ্যে সব সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিবর্তন প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, দেশের কূটনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। তার দাবি, অতীতে ভারতের ওপর বাংলাদেশের পররাষ্ট্রনীতির অতিরিক্ত নির্ভরশীলতার যে ধারণা ছিল, সেখান থেকে সরকার সরে এসে এখন জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে।

পটুয়াখালী ইপিজেড প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে ২০২৮ সালে প্রকল্পটি চালু করার লক্ষ্য থাকলেও বর্তমান অগ্রগতি বিবেচনায় সময়মতো কাজ শেষ করা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

তিনি জানান, ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রকল্পটির কাজ প্রায় ৪৭ শতাংশ এগিয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হলে দ্রুততা বাড়াতে হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রকল্পের মেয়াদ ও ব্যয় অযথা বাড়ানো না করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

পটুয়াখালী ইপিজেড চালু হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন নুরুল হক নুর। বিশেষ করে জেলার বিপুলসংখ্যক বেকার তরুণের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।

পরিদর্শনের সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইপিজেড প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট