ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২২:৩৯:২৩
সংগৃহীত

দেশজুড়ে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নীতিমালা প্রণয়ন করছে সরকার। এর আওতায় ই-রিকশার লাইসেন্স ও নিবন্ধন, ফিটনেস পরীক্ষা এবং চার্জিং ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশা ব্যবস্থাপনায় সুশৃঙ্খল নীতিমালা প্রয়োজন। তবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে জনগণ যেন ভোগান্তিতে না পড়েন, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা চালু করা গেলে ই-রিকশার সংখ্যা ও চলাচল সম্পর্কে সরকারের কাছে সঠিক তথ্য থাকবে। একই সঙ্গে এ খাত থেকে রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করাও সহজ হবে।

বিদ্যমান ই-রিকশাগুলোর ফিটনেস পরীক্ষা করে প্রয়োজনীয় প্রত্যয়ন দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি গ্যারেজ, চার্জিং ব্যবস্থা এবং অন্যান্য কারিগরি বিষয়কে নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মীর শাহে আলম জানান, ই-রিকশা ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালার খসড়া প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেস পরীক্ষা, চার্জিং স্টেশন এবং নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।

এ ছাড়া ই-রিকশার জন্য গ্যারেজ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নগর এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর বিষয়েও আলোচনা হয়।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই অধ্যাপক সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত লাইসেন্সিং, নিবন্ধন ও ফিটনেস ব্যবস্থার আওতায় ই-রিকশা পরিচালনা করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক নিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা