প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২১:৩৩
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদীয় কার্যক্রমের প্রশংসা করেন আইপিইউ সেক্রেটারি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত সংসদ অধিবেশনে উপস্থিতি সংসদীয় গণতন্ত্রের প্রতি তার প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ প্রকাশ।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের জন্য আন্দোলনের সময় বিএনপির বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার পথ আরও সুগম হয়েছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে।

দেশের জনগণের প্রত্যাশা পূরণে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার ভিত্তি তৈরি করতে পারে।

তার সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে আইপিইউ সেক্রেটারি জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করেছেন। সেখানে শিক্ষা খাত ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতির প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা আরও বাড়বে।

বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর আগ্রহের কথাও জানান তিনি। তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ দুই পক্ষের সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন আইপিইউ সেক্রেটারি।

গণতন্ত্রকে টেকসই করতে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন আন্দা ফিলিপ।

বৈঠকে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি উঠে আসে। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে তার বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি তাদের উদ্যম ও আগ্রহের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির পাশাপাশি অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫