স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৪:৩৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড. আবদুল মঈন খানকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার। পাশাপাশি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান তিনি। এ সময় মন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতারও প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার ঐতিহাসিক যোগাযোগকে আরও বিস্তৃত করার ওপর জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়টিও উঠে আসে বৈঠকে। বিশেষ করে মুক্তবাণিজ্যের সম্ভাবনা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন তারা।

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহের কথা জানান ভারতীয় হাইকমিশনার। ভারতের হায়দরাবাদভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির প্রস্তাব দেন তিনি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন শেষ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হলে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মীর শাহে আলম। তিনি জানান, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে ভারত সরকার। আলোচনার ভিত্তিতে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধেসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫