মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় নেপালের এই দুর্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেপাল সরকার ও দেশটির মানুষের প্রতি বাংলাদেশের সহমর্মিতার কথা তুলে ধরেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থনা ও সহানুভূতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ নেপালের জনগণের পাশে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন দেখা দিলে বাংলাদেশ তার সামর্থ্য অনুযায়ী নেপালকে সহযোগিতা করতে প্রস্তুত।
উত্তর নেপালে বন্যা ও ভূমিধসে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় দেশটির মানুষের দুর্ভোগে বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।
সদ্য সংবাদ/এসএস