বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের ক্যাশ অ্যাকাউন্টস অফিসার তানভীর হোসেন জানান, প্রায় এক ঘণ্টা আগে ইকবাল হাসান মাহমুদকে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়েছে। তাঁর হৃদ্যন্ত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে।
তানভীর হোসেন আরও জানান, জরুরি বিভাগ থেকে মন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়েছে। হাসপাতালে আসার পর প্রায় এক ঘণ্টা পার হয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইকবাল হাসান মাহমুদ ভাইরাল ফ্লুতে আক্রান্ত। গত দুই দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে সোমবার ও মঙ্গলবার অফিস করতে পারেননি মন্ত্রী।
সদ্য সংবাদ/ এআর