রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ইতালির প্রেসিডেন্ট

ইতালি প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৭:০০
মালিক মনজুর

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইতালির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেলা। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

গত ২৮ আগস্ট রোম থেকে পাঠানো এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানান ইতালির প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় সেরজিও মাত্তারেলা বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা কেবল আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি এই সম্পর্ককে ঐতিহাসিক বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা বলে অভিহিত করেন। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার পরিধি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বার্তায়। দেশটির বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পরিশ্রম ও ইতালির অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করে বলা হয়, তারা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বন্ধন দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এ ছাড়া বাংলাদেশ-ইতালি সম্পর্কের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা ও নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বার্তার শেষদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান ইতালির প্রেসিডেন্ট। পাশাপাশি তাঁর ব্যক্তিগত সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সেরজিও মাত্তারেলা।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার হবে—এমন প্রত্যাশাই ফুটে উঠেছে ইতালির রাষ্ট্রপতির বার্তায়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ