বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৪:৫৪
সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের কাছে ই-মেইলের মাধ্যমে এ বিষয়ে তথ্য চাওয়া হয়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, দুবাই থেকে কারামুক্ত হওয়ার পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দেশ সেন্ট লুসিয়ায় অবস্থান করছেন। এসব প্রতিবেদনের সত্যতা যাচাই এবং তার অবস্থান নিশ্চিত করতেই ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে পুলিশ।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম জানান, বুধবারই ইন্টারপোলের কাছে ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে বেনজীর আহমেদের অবস্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টিও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর আহমেদ। দেশটির পাসপোর্ট তার কাছে রয়েছে এবং সেখানে তার যৌথ বিনিয়োগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। সেন্ট লুসিয়ার গ্রোস আইসোলেট এলাকায় তার একটি ফ্ল্যাট থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে বেনজীর জামিন পান বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে নির্দিষ্ট শর্তে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

এদিকে বেনজীরের জামিনের ক্ষেত্রে ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা বিভিন্নভাবে তদবির করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তার জামিন ও মুক্তির খবর দেশে পৌঁছানোর পর বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তৎপরতা শুরু হয়।

সূত্রের দাবি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও সে সময় প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।

পরে জামিন পাওয়ার পর বেনজীর তুলনামূলক নিরাপদ কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন বলেও সূত্রগুলো জানিয়েছে। স্পেনসহ কয়েকটি দেশের কথা বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয় বিবেচনা করে সেন্ট লুসিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন বলে ওই সূত্রের দাবি।

বেনজীর আহমেদের অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হওয়ায় বিষয়টি নিশ্চিত হতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। আন্তর্জাতিক সংস্থাটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের