নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৩:০০
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে এ সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের উদ্দেশে লেখা একটি চিঠি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।

সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, উদ্ধার কার্যক্রম এবং পুনর্গঠন প্রক্রিয়ায় সহযোগিতা করতেই বাংলাদেশের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে নেপালে ঘটে যাওয়া প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সংহতি জানিয়ে ঢাকার নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে দুর্যোগকালীন এই সহযোগিতা দুই দেশের পারস্পরিক সহমর্মিতার প্রতিফলন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস