ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৮:১৭
সংগৃহীত

প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য ও সমস্যা থাকলেও দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সম্পর্কের বিভিন্ন জটিলতা আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের হাজারো সমস্যা রয়েছে। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে যোগাযোগ ও আলোচনার দরজা কখনো বন্ধ হয়নি। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ অব্যাহত থাকবে।

মতবিনিময়কালে বাংলাদেশ-মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়।

দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। সংকট কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই বিদ্যুতের সমস্যা সমাধান হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দেশের পররাষ্ট্রনীতি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন চলমান ইস্যু নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান