পেনশন সুবিধার আওতায় আসছেন ৫০ লাখ পোশাক শ্রমিক

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৩:৩৯
ছবি: সংগৃহীত

তৈরি পোশাক শিল্পের বিপুলসংখ্যক শ্রমিককে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সর্বজনীন পেনশন ব্যবস্থার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিজিএমইএ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় প্রায় ৫০ লাখ পোশাক শ্রমিককে পেনশন ব্যবস্থায় যুক্ত করার লক্ষ্য রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার আলোচনায় শ্রমিকদের অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা হিসেবে উল্লেখ করেন খাতসংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। স্বাগত বক্তব্য দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান।

সভায় জাতীয় পেনশন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে ড. মো. সুরাতুজ্জামান জানান, ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এই ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত বয়স ৬০ বছরে পৌঁছানোর পর তারা নিয়মিত পেনশন পাওয়ার যোগ্য হবেন।

তিনি আরও জানান, কোনো অংশগ্রহণকারী পেনশন পাওয়ার বয়সে পৌঁছানোর আগেই মারা গেলে তার মনোনীত ব্যক্তি জমা করা অর্থের পাশাপাশি প্রাপ্য মুনাফাও পাবেন। কারও আর্থিক সক্ষমতায় সমস্যা দেখা দিলে চাঁদার পরিমাণ পরিবর্তনের সুযোগও থাকবে।

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এ খাতে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া শ্রম আইন ২০২৬-এর সংশোধিত বিধান অনুযায়ী, যেসব শিল্পপ্রতিষ্ঠানে ১০০ জনের বেশি শ্রমিক কাজ করেন, সেসব প্রতিষ্ঠানের কর্মীদের পেনশন ব্যবস্থার আওতায় আনার সুযোগ রয়েছে। ফলে সংশ্লিষ্ট কারখানাগুলোকে শ্রমিকদের নামে পেনশন হিসাব খোলার বিষয়ে উদ্যোগ নিতে হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শ্রমিকদের দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। এ জন্য দ্রুত এই খাতের শ্রমিকদের পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি।

শ্রমিকদের অংশগ্রহণ উৎসাহিত করতে শুরুতে দুই বছর সরকারি প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেন বিজিএমইএ সভাপতি। একই সঙ্গে পোশাক শ্রমিকদের পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার বিষয়টিও বিবেচনার আহ্বান জানান তিনি।

বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, প্রায় ৫০ লাখ শ্রমিককে একটি নতুন পেনশন কাঠামোর মধ্যে আনা এবং সেটি দীর্ঘদিন কার্যকর রাখা সহজ কাজ নয়। তবে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।

অন্যদিকে বিজিএমইএর সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম বলেন, পেনশন ব্যবস্থায় সম্ভাব্য মুনাফার বিষয়টি শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পোশাক শ্রমিকদের এ ব্যবস্থায় যুক্ত করতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আলোচনায় বিভিন্ন পোশাক কারখানার মালিক ও কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। পরে প্রশ্নোত্তর পর্বে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তারা।

আয়োজকদের মতে, দেশের প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের পেনশনের আওতায় আনা সম্ভব হলে তাদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার পরিধিও আরও বিস্তৃত হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী