যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৫:০৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সফরের আয়োজন নিয়ে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। সঠিক সময়ে সব আয়োজন হবে।’

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারত সফর নিয়ে এসব কথা বলেন।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দেশটি সফরের আমন্ত্রণ সবসময়ই রয়েছে বলে জানান হাইকমিশনার। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে অবগত রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে বৈঠক কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। শীর্ষ পর্যায়ের বৈঠক এখন না হলেও পরবর্তী সময়ে হতে পারে। তবে কেবল সরকারপ্রধানদের বৈঠকের দিকে তাকিয়ে না থেকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাস্তব অগ্রগতি নিশ্চিত করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে দুই দেশের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ভারতের হাইকমিশনার বলেন, বায়ু, নদী, জলবায়ু কিংবা বন্যপ্রাণী কোনোটিই সীমান্তের মধ্যে আবদ্ধ নয়। ফলে এসব সীমান্ত অতিক্রমকারী সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, পরিচ্ছন্ন বায়ু ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়; এটি একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি কার্বন ক্রেডিট, সুন্দরবন সংরক্ষণ এবং হাতি চলাচলের করিডোর ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলোতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যায়ে কার্যকর অগ্রগতি প্রয়োজন।

এর আগে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভারতের হাইকমিশনার।

বৈঠক শেষে পরিবেশমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক বা প্রশাসনিক সমীকরণের চেয়ে জনগণের স্বার্থ এবং পারস্পরিক বাণিজ্যিক ও পরিবেশগত নির্ভরতার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে কোনো পক্ষের কাছ থেকেই সহযোগিতার ধারা বন্ধ হবে না। কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা এবং যৌথ কার্যক্রমও চলমান থাকবে।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির