ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৭:০৭
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২১ জনে পৌঁছেছে। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে সর্বোচ্চ ৪৩ জন মারা গেছেন। সেপ্টেম্বরের প্রথম সাত দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১৪৩ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন আরও ২২৫ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৩৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৮, বরিশালে ১৫৩, রাজশাহীতে ৯৯, রংপুরে ৩৬ এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮২৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৬১০ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. ফের বাড়ল সিগারেটের দাম, মন্ত্রীসভায় অনুমোদন সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. ফের বাড়ল সিগারেটের দাম, মন্ত্রীসভায় অনুমোদন সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী