চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৫:৩৪
ছবি: সংগৃহীত

দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য নষ্ট করতে বিভিন্ন সময় নানা অপশক্তি ও চক্রান্তকারীরা চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে অটুট বন্ধন রয়েছে, তা যুগ যুগ ধরে টিকে থাকবে। পারস্পরিক সম্প্রীতির এই বন্ধনের কারণেই একে অপরের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে সবাই অংশ নেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভাল এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কল্যাণে এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। দেশের সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে বিএনপি কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষের জন্য সমান জায়গা নিশ্চিত করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এ নীতির ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন।

রিজভী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। বিভিন্ন সময়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা হলেও জনগণের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য অটুট রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, আহত ২০ সদ্য. অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ প্রকাশ সদ্য. চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী সদ্য. আবারও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, আহত ২০ সদ্য. অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ প্রকাশ সদ্য. চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী সদ্য. আবারও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু