কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে আমেনা বেগমের বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন ধরে বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেনা বেগম।
মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।
এদিকে আমেনা বেগমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন। পৃথক বার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেনা বেগমের নামাজে জানাজা ও দাফনের স্থান এবং সময় পরবর্তীতে জানানো হবে। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।
সদ্য সংবাদ/এসএস