ওমানে চাকরির সুযোগ, বাংলাদেশ থেকে নেওয়া হবে ১০ হাজার কর্মী

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৭:২৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ওমান। এর মধ্যে কৃষি খাতে ৫ হাজার এবং মৎস্য খাতে আরও ৫ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। দেশটির পক্ষ থেকে কৃষি ও মৎস্য খাতে সমান সংখ্যক কর্মী নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

তবে কর্মী পাঠানোর প্রক্রিয়া এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। এরপর নিয়োগ ও কর্মী পাঠানোর বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এদিকে, ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশের ক্ষেত্রে ভিসা জটিলতা রয়েছে। এ সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তার ভাষ্য, বিভিন্ন কারণে ওমানে বাংলাদেশিদের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। নিয়মিতভাবে বাংলাদেশি কর্মীদের দেশটিতে যাওয়ার সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে।

শুধু শ্রমিক পাঠানো নয়, দক্ষ জনশক্তি রপ্তানির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ওমানের সংশ্লিষ্টদের কাছে বাংলাদেশের দক্ষ কর্মীদের বিভিন্ন খাতে নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ওমান সরকারেরও আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

বৈঠকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি