প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২২:৫৪
ছবি: সংগৃহীত

রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারের কয়েকজন শীর্ষ ব্যক্তিকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, কেন তাকে কলেজ থেকে বহিষ্কার কিংবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৬ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসান স্বাক্ষরিত ওই নোটিশ জারি করা হয়। এতে অভিযুক্ত শিক্ষার্থীকে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

https://www.soddosongbad.com/storage/uploads/19-10-09-2026-01-20-25.png

নোটিশ অনুযায়ী, মো. আব্দুল্লাহ সিফাত (আইডি-৪১০২১০৪৬) কলেজের বিবিএ অনার্সের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার শিক্ষাবর্ষ ২০২১-২০২২।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসঙ্গতি নিয়ে ফেসবুকে একটি বক্তব্য দেন সিফাত। সেখানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলেও জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষা-শৃঙ্খলা-নৈতিকতা’কে মূলমন্ত্র ধরে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ালে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীর এমন কর্মকাণ্ড অশোভন ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অন্য শিক্ষার্থীরাও বিব্রত হয়েছেন।

নোটিশে কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯- এর অনুচ্ছেদ ৯.৮- এর ৮ নম্বর ধারার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় মো. আব্দুল্লাহ সিফাতের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার ব্যাখ্যা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

এদিকে নোটিশের অনুলিপি অবগতির জন্য সেনাসদর, জিএস শাখার শিক্ষা পরিদপ্তর, সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার শিক্ষা শাখা এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে সদ্য. প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে সদ্য. প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ