সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫১:১৯
ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই আইন প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, আইন কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়; তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘমেয়াদি ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

আন্দালিব রহমান পার্থ বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। সরকারের লক্ষ্য সামাজিক ভারসাম্য বজায় রাখা। একই সঙ্গে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটিও নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, কারও কণ্ঠ রোধ করার উদ্দেশ্য সরকারের নেই। বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু কনটেন্ট সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে এসব প্রচারণার কারণে ব্যক্তি ও পারিবারিক জীবনে যাতে ক্ষতিকর প্রভাব না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। তার ভাষ্য, ব্যক্তি ও পরিবারের মর্যাদা ও সামাজিক পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে