ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৭:০০
ছবি: সংগৃহীত

সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষিত রাখা এবং ভুয়া তথ্যের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি ঠেকাতে নতুন সাইবার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনে একদিকে যেমন ভুল ও বিভ্রান্তিকর তথ্যের কারণে সমাজে অস্থিতিশীলতা তৈরি হওয়ার বিষয়টি গুরুত্ব পাবে, অন্যদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটিও নিশ্চিত করার চেষ্টা থাকবে।

তিনি জানান, বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটি প্রণয়নের বিষয়ে কাজ চলছে। আইন তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হচ্ছে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেটির অপব্যবহারের সুযোগ যেন তৈরি না হয়, সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। নতুন আইন তৈরির সময় এ বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হচ্ছে।

তার ভাষ্য, একটি কার্যকর সাইবার আইন একই সঙ্গে তথ্যের অপব্যবহার নিয়ন্ত্রণ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী