শুক্রবার পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাসহীন থাকবে যেসব এলাকা

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৭:২৬
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের কাজের কারণে বগুড়া শহর এবং আশপাশের এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস পাবেন না বিভিন্ন শ্রেণির গ্রাহক।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের গ্যাস নেটওয়ার্কে সরবরাহ বন্ধ থাকবে।

বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিজিসিএল।

সরবরাহ বন্ধ থাকার কারণে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ইউনিট এবং সিএনজি স্টেশনগুলোও ভোগান্তিতে পড়বে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ