‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৪:১৮
ছবি: সংগৃহীত

সরকারি দাপ্তরিক কাজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদধারীদের নামের আগে ব্যবহৃত সম্মানসূচক শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরের নথিপত্র ও ফাইলেও এখন পদবির আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে নতুন এ নির্দেশনা কার্যকর করার কাজ শুরু হয়। প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত ফাইল, নথি ও সারসংক্ষেপে ‘মাননীয় প্রধানমন্ত্রী’র পরিবর্তে শুধু ‘প্রধানমন্ত্রী’ লেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে সরকারি যোগাযোগ এবং দাপ্তরিক নথি তৈরির ক্ষেত্রে পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক বিশেষণ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।

সরকারের এ সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে দাপ্তরিক যোগাযোগে প্রাতিষ্ঠানিক রীতি ও শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই নির্দেশনাটি কার্যকর করায় সরকারি দপ্তরগুলোতে এর বাস্তবায়ন আরও স্পষ্ট হয়েছে।

দাপ্তরিক নিয়ম অনুসরণের ক্ষেত্রেও নিজের জন্য আলাদা কোনো ব্যবস্থা না রাখার নজির তৈরি করছেন প্রধানমন্ত্রী। কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মতো অনলাইন হাজিরা ব্যবস্থায় উপস্থিতি নিশ্চিত করছেন তিনি।

এ ছাড়া দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মকাণ্ডে ব্যক্তিকেন্দ্রিকতা ও অতিরিক্ত আনুষ্ঠানিকতা কমানোর কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি প্রচার ও কার্যক্রমে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করা, প্রটোকলে গাড়ির সংখ্যা কমিয়ে আনা এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় সাধারণ যানবাহনের জন্য ট্রাফিক সিগন্যাল বন্ধ না রাখার উদ্যোগও এর মধ্যে রয়েছে।

রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া দেশে ও বিদেশে চলাচলের সময় পতাকাবাহী গাড়ি ব্যবহার না করার বিষয়টিও প্রধানমন্ত্রীর দপ্তরের এসব উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি কাজে পদমর্যাদার পরিবর্তে নিয়ম, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার বার্তাই এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান