প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭:০৫
ছবি: সংগৃহীত

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৪১টি দেশে এ সেবা চালুর লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১৭টি দেশে থাকা ২৭টি বাংলাদেশি মিশনে ভোটার নিবন্ধন এবং এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রবাসীদের পাসপোর্ট সেবা নিয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু আছে, সেসব জায়গায় অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদনকারীর সুবিধামতো সময়ে বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়। একই সঙ্গে আবেদনের সর্বশেষ অবস্থা জানার ব্যবস্থাও রয়েছে।

তবে বিদেশে বাংলাদেশি দূতাবাস বা মিশন পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট তৈরি ও ইস্যুর কাজ ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সম্পন্ন হয়। দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে মিশনগুলো সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে থাকে। পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিরসনে আলাদা পরিকল্পনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। এসব দেশে স্বল্পমেয়াদি বিশেষ কর্মসূচির আওতায় ঢাকা থেকে কারিগরি বিষয়ে দক্ষ জনবল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে।

কনস্যুলার সেবা আরও সহজ করতে অনলাইন সত্যায়ন এবং ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালুর কথাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। এর ফলে প্রবাসীরা সরাসরি অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ নিতে পারছেন। এতে সেবা নিতে গিয়ে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিও কমছে।

২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় আরও কিছু সেবা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ রয়েছে। পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া বিদেশে থাকা বাংলাদেশিদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে বলেও সংসদে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী