রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৪:৩৪
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘস্থায়ী করতে সৎ ও যোগ্য মানুষের রাজনীতিতে আসা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাঁর মতে, ভালো রাজনীতিবিদ তৈরি করা না গেলে ভবিষ্যৎ নিয়ে যত স্বপ্নই দেখা হোক, তা টেকসই করা সম্ভব হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আন্দালিব রহমান বলেন, দেশের উন্নয়নে এখন গুণগত পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন আনতে হলে যোগ্য ও ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।

তাঁর ভাষ্য, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় সংকট তৈরি হয়েছে। মেধাবী ও যোগ্য তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের নিয়ে সাধারণ মানুষের মধ্যেও অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী নন।

রাজনীতিতে ভালো মানুষের উপস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি বলেন, ভালো উপকরণ থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন ভালো খাবার তৈরি করা যায় না, তেমনি যোগ্য মানুষের নেতৃত্ব ছাড়া উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালের ঐতিহ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ফুটবল, রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর পর্যন্ত বরিশাল থেকে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বরিশালকে প্রকৃত অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে রূপ দিতে হলে আগামী দিনে এখান থেকে ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে বলে মনে করেন তিনি। এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বরিশালের আশপাশের নির্বাচনী এলাকা ও জেলাগুলো থেকে মেধাবী ও যোগ্য তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। এ জন্য তাদের রাজনীতিতে প্রবেশের উপযোগী পরিবেশও নিশ্চিত করা প্রয়োজন।

আন্দালিব রহমান বলেন, আগামী প্রজন্মের জন্য ভালো রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে ব্যর্থ হলে কোনো উন্নয়নই স্থায়ী হবে না। এটি শুধু বরিশালের সংকট নয়, পুরো বাংলাদেশের ক্ষেত্রেই এমন পরিস্থিতি রয়েছে।

তাঁর মতে, অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়ন উন্নয়নের অংশ হলেও দেশের বর্তমান প্রয়োজন গুণগত ও দীর্ঘস্থায়ী উন্নয়ন। আর সেই লক্ষ্য অর্জনে যোগ্য ও সৎ মানুষকে নেতৃত্বের জায়গায় আনতে হবে।

বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন, তাদের পরবর্তী প্রজন্মের মেধাবী ও যোগ্য তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার পথ তৈরি করার আহ্বান জানান মন্ত্রী। তরুণদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের জন্য রাজনীতিতে প্রবেশের পরিবেশও সহজ করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে এ পথে আসতে পারেন।

তিনি বলেন, অনেক কিছু নির্মাণ করে যাওয়া সম্ভব হলেও ভালো নেতৃত্ব তৈরি করা না গেলে সেই অর্জন ধরে রাখা কঠিন হবে। তাই নেতৃত্ব তৈরির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ দেশের বহু গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, ভবিষ্যতেও এই অঞ্চল থেকে যোগ্য ও ভালো নেতৃত্বের উত্থান প্রয়োজন।

তিনি বলেন, তরুণদের কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি বিদেশে যাওয়ার সুযোগ বেছে নেন। এর বাইরে দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ