ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৪:০৬
ছবি: সংগৃহীত

চাকরির নিয়োগ পরীক্ষায় মেধার ভিত্তিতেই প্রার্থী মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, চাকরির ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করেই প্রার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়ন করা হবে। কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরি পাওয়া কিংবা পুঁথিগত জ্ঞান অর্জনই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। দেশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা ছড়ানোর বিষয়েও সতর্ক করেন তিনি। মন্ত্রীর দাবি, একটি শ্রেণি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যার প্রভাব জনগণ ও সরকারের ওপর পড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, দেশের পানি ব্যবস্থাপনা ও উন্নয়নে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ রয়েছে। এসব প্রকল্প দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. নিজ হাতে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে এখনো বিচারাধীন আরও অর্ধশত মামলা সদ্য. ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. নিজ হাতে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে এখনো বিচারাধীন আরও অর্ধশত মামলা সদ্য. ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত