তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪০:২২
ছবি: সংগৃহীত

তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রাজশাহী ও খুলনা বিভাগের তিন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে নেতাদের সঙ্গে তারেক রহমানের এ সাংগঠনিক আলোচনা।

বৈঠকে রাজশাহী বিভাগের নাটোর জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার তৃণমূল পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

এ সময় সংশ্লিষ্ট জেলাগুলোর সাংগঠনিক পরিস্থিতি, দলের কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এ সভার অন্যতম উদ্দেশ্য বলে দলীয় সূত্র জানিয়েছে।

নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাদের সঙ্গে এ বৈঠকের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান