গবেষক ও প্রযুক্তির সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গড়া সম্ভব: জুবাইদা রহমান

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৮:৪০
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্য খাতকে আধুনিক ও জনবান্ধব করতে প্রযুক্তি এবং গবেষকদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার মতে, এই সমন্বয় নিশ্চিত করা গেলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গড়ে তোলা সম্ভব।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাতকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একদিকে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা হবে, অন্যদিকে ভবিষ্যতে স্বাস্থ্য খাত থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত অর্জনের লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার সুবিধা যেন শুধু শহরকেন্দ্রিক না থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ট্রায়ালের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দেশে একটি ভ্যাকসিন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে হেলথ টেক ইন্ডাস্ট্রির বিকাশ ঘটানো গেলে হাসপাতালগুলোর বর্তমান বিশৃঙ্খল ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে। প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিশেষ করে জেন-জি প্রজন্মের তরুণদের স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান ড. এম এ মুহিত।

আয়োজনে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের সমন্বয়ে দেশের স্বাস্থ্য খাতকে আরও আধুনিক ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী সদ্য. রাজশাহীতে উজানের ঢলে ভেসে আসছে বিষধর সাপ, আতঙ্কে পানিবন্দি মানুষ সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. ইয়েমেনে সংঘাতের জেরে জুলাই থেকে ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: জাতিসংঘ সদ্য. বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট সদ্য. ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ ফের খুলছে ইরাক সদ্য. এডিসের লার্ভা ধ্বংসে ডিএনসিসির বিশেষ অভিযান সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী সদ্য. রাজশাহীতে উজানের ঢলে ভেসে আসছে বিষধর সাপ, আতঙ্কে পানিবন্দি মানুষ সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. ইয়েমেনে সংঘাতের জেরে জুলাই থেকে ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: জাতিসংঘ সদ্য. বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট সদ্য. ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ ফের খুলছে ইরাক সদ্য. এডিসের লার্ভা ধ্বংসে ডিএনসিসির বিশেষ অভিযান