বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১২:৪০
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। পরিপত্রটি বাতিলের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে ১০ জন আবেদনকারী এ রিট দায়ের করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে শ্রেণির নিরাপত্তা পাওয়ার কথা, নতুন পরিপত্রে তাদের সচিবদের সঙ্গে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে। একই সঙ্গে বিচারপতিদের নিরাপত্তার মাত্রাও কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই পরিপত্রের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল জারি করেছিলেন। পরে ৯ মার্চ পরিপত্রটি বাতিল করা হয়।

নতুন করে একই ধরনের পরিপত্র জারির বিষয়টি রিট আবেদনে চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, আগের আদালতের নির্দেশনা ও ঘটনার পরিপ্রেক্ষিতে পুনরায় এমন পরিপত্র জারি করা বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

রিটে আরও দাবি করা হয়েছে, এ ধরনের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রের ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এসব কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রটি বাতিলের আবেদন জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার