ভারতে নানকের কাছে প্রতি মাসে পাঠানো হয় কোটি টাকা, নেপথ্যে কারা?

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৪:৩০
ছবি: সংগৃহীত

পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের কাছে বাংলাদেশ থেকে নিয়মিত হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বরিশাল ও ঢাকায় থাকা বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, বাড়ি ও সম্পত্তি থেকে পাওয়া আয়ের একটি অংশ দুই হুন্ডি ব্যবসায়ী এবং বেনাপোলের একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি নানকের তিন ঘনিষ্ঠজনের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদনে বলা হয়, নানক বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। এর আগে কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কীভাবে বাংলাদেশ থেকে ভারতে গেছেন, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ আগস্ট তামাবিল সীমান্ত দিয়ে শিলংয়ে প্রবেশ করেন তিনি। পরে মালদা হয়ে কলকাতায় যান।

তবে অভিযোগ রয়েছে, কলকাতায় যাওয়ার আগেই সেখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। নানকের মেয়ে রাখির স্বামী চিকিৎসক নাজমুল তার ভারত যাওয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দাবি করা হয়েছে। কলকাতার তপসিয়া এলাকায় আগে থেকেই একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেওয়া ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটেই তিনি থাকছেন বলে দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, বাংলাদেশে থাকা সম্পদ ও ব্যবসা থেকে নানকের কাছে নিয়মিত অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বরিশাল ও ঢাকার বিভিন্ন উৎস থেকে পাওয়া অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে।

এ প্রক্রিয়ার একটি অংশ পরিচালনা করছেন নানকের ঘনিষ্ঠ এক ব্যক্তি, যিনি সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরের পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছিলেন। ৫ আগস্টের পর আন্দোলনের মুখে ওই চাকরি ছাড়তে হলেও নানকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে তিনি এখনও অর্থ পাঠানোর ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

বরিশাল নগরীর সদর রোড ও কাঠপট্টি এলাকার দুই হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থ ভারতে পাঠানোর অভিযোগও রয়েছে। তাদের একজন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত এবং অন্যজন স্বর্ণ ব্যবসার আড়ালে হুন্ডি কার্যক্রম পরিচালনা করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নানকের মালিকানাধীন বা সংশ্লিষ্ট বিভিন্ন ভবন ও সম্পত্তি থেকে পাওয়া ভাড়ার অর্থ ওই ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া ঢাকায় থাকা নানকের সম্পত্তি ও ব্যবসা থেকে আসা অর্থ বেনাপোলের একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকার ব্যাংক হিসাব থেকে যশোরে ওই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর হিসাবে অর্থ পাঠানোর পর পশ্চিমবঙ্গে থাকা তার এজেন্টের মাধ্যমে ভারতীয় মুদ্রায় তা নানকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয় বলে অভিযোগ।

ঢাকার সম্পদ থেকে আসা অর্থ পাঠানোর বিষয়টি নানকের এক ছোট ভাই দেখভাল করেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে নানকের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় নিজের ও স্ত্রীর নামে মোট ৬৩ লাখ ৭৫ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন তিনি। ২০২৪ সালের নির্বাচনের হলফনামায় ওই সম্পদের পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা দেখানো হয়।

তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, হলফনামায় উল্লেখ করা সম্পদের বাইরে নানক পরিবারের আরও বিপুল সম্পদ রয়েছে। এর মধ্যে বরিশালের নথুল্লাবাদ এলাকায় ‘গ্লোবাল ভিলেজ’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, দোয়ারিকা সেতু এলাকায় প্রায় ৮ একর জমি এবং বরিশর নগরীর বিভিন্ন এলাকায় জমি ও ভবনের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বরিশালে থাকা বাড়িঘর, মাছের খামার ও অন্যান্য সম্পত্তি থেকে নিয়মিত ভাড়া আদায় হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঢাকার কলাবাগান, উত্তরা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকাতেও নানকের নামে বা সংশ্লিষ্টদের নামে সম্পদ থাকার অভিযোগ রয়েছে। কক্সবাজার ও কুয়াকাটাতেও সম্পদের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব সম্পত্তি ও ব্যবসা থেকে প্রতি মাসে কোটি টাকার বেশি আয় হচ্ছে। সেই অর্থের বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে পশ্চিমবঙ্গে নানকের কাছে পাঠানো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমবঙ্গ থেকে দেশে ফেরা আওয়ামী লীগের এক কর্মী দাবি করেছেন, হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ সংগ্রহের জন্য নানককে বাইরে যেতে হয় না। নির্ধারিত এজেন্টরা কলকাতার তপসিয়ার ফ্ল্যাটে গিয়ে অর্থ পৌঁছে দেন বলে তিনি দাবি করেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর কবির নানকের পরিচিত বিভিন্ন ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার